৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক : 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দায়চারা গ্রামের কৃতি সন্তান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পশ্চিম দায়চারা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী শফিকুর রহমান আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২৪ আগস্ট) ভোররাত ৩:১৮ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি সহধর্মিণী, চার পুত্র, দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন, সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে পরিবার, সহযোদ্ধা, সামাজিক সংগঠন ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। সোমবার দুপুরে মরহুমের নিথর দেহ নিজ গ্রামে পৌঁছালে সর্বস্তরের মানুষ প্রিয় মানুষকে শেষবারের মতো দেখতে ভিড় জমান।

বিকেল ৪টায় পশ্চিম দায়চারা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীর সন্তানকে রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদান করা হয়। এরপর সশস্ত্র সালাম ও নীরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানোর পর স্থানীয় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মরহুমের জানাজার নামাজে বীর মুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতা, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা-পূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণে বক্তারা মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং পরবর্তীতে এলাকার সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন ও নেতৃত্ব মানুষের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।” 

বক্তারা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top