জেলা পর্যায়ে ডে-ক্যাম্প সম্পন্ন করল ফরিদগঞ্জ মুক্ত স্কাউট ইউনিটের ৫ রোভার
মো. ইয়াছিন পালোয়ান : বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা রোভারের আয়োজনে জেলা পর্যায়ে একদিনের ডে-ক্যাম্প সফলভাবে সম্পন্ন করেছে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট ইউনিটের পাঁচজন রোভার। শনিবার (১০ অক্টোবর) চাঁদপুরের বাবুরহাটে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ প্রাঙ্গণে এ ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প উপলক্ষে আয়োজিত কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে রোভাররা স্কাউটিংয়ের অভিজ্ঞতা অর্জন এবং নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পায়। দিনব্যাপী ক্যাম্পের কার্যক্রম শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র প্রদান করা হয়। স্কাউটিংয়ের মূল লক্ষ্য অনুযায়ী শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত কাজ ও সেবামূলক মানসিকতা গড়ে তুলতে এ ধরনের ডে-ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফরিদগঞ্জ মুক্ত স্কাউট ইউনিটের পাঁচজন রোভারের এ অংশগ্রহণ ইউনিটটির কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।



