২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

মো. ইয়াছিন পালোয়ান : 

চাঁদপুরের ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ (এ প্লাস) অর্জনকারী ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০১ ব্যাচ। শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএসসি-২০০১ ব্যাচের সদস্য মো. ইমাম হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল-মামুন এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফোরাম ও ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরামের সভাপতি মোশারফ হোসেন নান্নু।

শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মো. রফিকুল ইসলাম। এসএসসি-২০০১ ব্যাচের পক্ষে বক্তব্য দেন মো. আজিজুর রহমান রাজন ও মো. মামুন হোসেন সর্দারসহ অন্যরা।

এসময় এসএসসি-২০০১ ব্যাচের সদস্য মো. লিয়াকত আলী পাটওয়ারী, মো. সোহেল গাজী, মো. বিল্লাল বেপারী, মো. দিদার হোসেন ও মো. রমজান আলীসহ ব্যাচের অন্যান্য সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিপিএ-৫ (এ+) অর্জনকারী ১৫ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এ উদ্যোগ বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top