২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক :

ফরিদগঞ্জে ঘনবসতিপূর্ণ এলাকায় মোবাইল কোম্পানির নেটওয়ার্ক টাওয়ার নির্মাণ বন্ধ ও বিষয়টি তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ঘনবসতিপূর্ণ এলাকায় মোবাইল ফোন অপারেটর রবির নেটওয়ার্ক টাওয়ার নির্মাণের কাজ শুরু হয়েছে।

টাওয়ার নির্মাণকে কেন্দ্র করে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর সম্ভাব্য বিরূপ প্রভাব নিয়ে তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ কারণে নির্মাণকাজ স্থগিত রেখে বিষয়টি তদন্তের দাবি জানান তারা।

স্থানীয়দের পক্ষ থেকে মহিউদ্দিন নামে এক ব্যক্তি টাওয়ার নির্মাণকাজ স্থগিত ও তদন্তের দাবিতে গণস্বাক্ষর সংবলিত একটি লিখিত আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দিয়েছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ষোলদানা গ্রামের বেগের বাড়ির ঘনবসতিপূর্ণ এলাকায় ইসমাইল বেগের জমিতে টাওয়ার নির্মাণের কাজ শুরু হয়েছে। বিষয়টি নিয়ে থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একাধিকবার আলোচনা করা হলেও নির্মাণকাজ অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তারা।

এসময় বক্তারা বলেন, টাওয়ার স্থাপনের ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান, নিরাপত্তার মানদণ্ড ও পরিবেশগত শর্ত যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কী না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, মহিউদ্দিন, নুর নবী বেপারী, রাফিয়া বেগম, সানজিদা আক্তার, রাবেয়া বেগম, আছিয়া আক্তারসহ স্থানীয় বাসিন্দারা।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top