২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা সার্বজনীন দুর্গা মন্দির ও রূপসা সার্বজনীন সনাতন হরিসভা মন্দির পরিদর্শন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য এম.এ হান্নানের পক্ষে সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে তারা মন্দির দুটি পরিদর্শন করেন। এসময় মন্দির দুটির উন্নয়নে বরাদ্দ প্রদানের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি বিল্লাল হোসেন ভূঁইয়া ব্যক্তিগত উদ্যোগে উভয় মন্দিরে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে পর্যায়ক্রমে মন্দির দুটি পরিদর্শনকালে আয়োজিত অনুষ্ঠানে মন্দির কমিটির সদস্যরা তাদের স্বাগত জানান। এসময় মন্দিরের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম পরিচালনা এবং এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

মন্দির কমিটির সদস্যদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া। তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি সুন্দর সমাজের ভিত্তি। আমরা চাই, সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করুন। এলাকার উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এদেশের নাগরিক এবং পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে সবার সহযোগিতা করা উচিত। আমরা চাই, প্রতিটি ধর্মের মানুষ নিরাপদে ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। সংসদ সদস্য এম.এ হান্নানের পক্ষ থেকে মন্দির দুটির উন্নয়নে বরাদ্দের আশ্বাস দেওয়া হয়েছে। আমিও ব্যক্তিগতভাবে সাধ্যমতো আর্থিক সহায়তা দিয়েছি। ভবিষ্যতেও এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মানুষের কল্যাণে যথাসাধ্য সহযোগিতা অব্যাহত রাখতে চাই।”

Oplus_0

পরিদর্শনকালে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৌরভ বিডিআর, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইমরান হোসেন বেপারী, উপজেলা যুবদলের শিক্ষাবিষয়ক সম্পাদক রফিক ইসলাম মাস্টার, রূপসা উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় মন্দির কমিটির সদস্যরা মন্দির দুটির উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top