ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক, লেখক ও সাংবাদিক নুরুন্নবী চৌধুরী (হাছিব)-এর বাবা শরীফুল আলম চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী ২৩ অক্টোবর, শুক্রবার। ২০১২ সালের এই দিনে কুয়েতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা (পূর্ব) ইউনিয়নের সরখাল গ্রামের স্থানীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া একাধিক এতিমখানায় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করেছে পরিবার।
মরহুম শরীফুল আলম চৌধুরী সরখাল গ্রামের চৌধুরী বাড়ির সন্তান। তিনি চাঁদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ ডব্লিউ মো. তোয়াহা মিয়ার ভাতিজা। তাঁর স্ত্রী হাছিনা আক্তার উত্তর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তাঁর বড় ছেলে নুরুন্নবী চৌধুরী (হাছিব) বর্তমানে নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম গ্লোবাল ভয়েসেসে কর্মরত। পাশাপাশি তিনি ডিজিটাল কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করছেন। ছোট ছেলে সফটওয়্যার প্রকৌশলী আছিব চৌধুরী (পাপন) বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কারিগরি সহায়তা-সংক্রান্ত কাজে যুক্ত আছেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের কাছে দোয়া চেয়েছে শোকসন্তপ্ত পরিবার।
