৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

অক্টোবর ৩০, ২০২৬

আজকের সংবাদ, চাঁদপুর, শিক্ষা ও সাহিত্য

হাইমচরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

মো. আক্তার হোসেন, হাইমচর : কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁদপুর শহর শাখার আয়োজনে চাঁদপুরের হাইমচরে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার আল-আমিন আদর্শ মহিলা মাদরাসা কেন্দ্রে হাইমচর উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও কিন্ডারগার্টেন থেকে আগত চতুর্থ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। এসময় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন  শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা সম্পাদক মো. ফাহাদ চাহমান। পরীক্ষা চলাকালে কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের হাইমচর উপজেলার সাবেক উপদেষ্টা সদস্য জসিম উদ্দিন বাহার ও মাওলানা হাফিজুর রহমানসহ অনন্যরা। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে কেন্দ্রটি ছিল প্রাণবন্ত। মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই ও পড়াশোনায় উৎসাহিত করার এমন আয়োজনকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ দেখা যায়।

আজকের সংবাদ, খেলাধুলা, ফরিদগঞ্জ

রুদ্রগাঁওয়ে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে পাটোয়ারী একাদশের বড় জয়

টিটু হোসেন : চাঁদপুরের ফরিদগঞ্জে রুদ্রগাঁও ভাই-ব্রাদার্স আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর এক উত্তেজনাপূর্ণ ম্যাচে শাকিল স্পোর্টসকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পাটোয়ারী একাদশ। ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। তবে আক্রমণাত্মক কৌশল, সমন্বিত প্রচেষ্টা ও দুর্দান্ত নৈপুণ্যে প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালিয়ে পাঁচটি গোল আদায় করে নেয় পাটোয়ারী একাদশ। অন্যদিকে শাকিল স্পোর্টস একটি গোল করলেও ব্যবধান কমানো ছাড়া আর কোনো সাফল্য পায়নি। টুর্নামেন্টের ব্যানারে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ও সমাজসেবক মো. নজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন মো. শরীফ বেপারী, মো. আরিফ পাটোয়ারী, পাভেল আহমেদ ও তাওসিফক ফাহাদ। স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এমন ক্রীড়া আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের। টুর্নামেন্টটি পরিচালনা করছে আয়োজক কমিটি রুদ্রগাঁও ভাই-ব্রাদার্স।

Scroll to Top