২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

মো. আক্তার হোসেন, হাইমচর :

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে চাঁদপুরের হাইমচরে পরিচালিত সংরক্ষণ অভিযানে জব্দ করা হয়েছে ৬৯ লাখ ৭০ হাজার মিটার অবৈধ জাল, ৫৫০ কেজি ইলিশ ও ২২টি নৌকা। ২০২৬ সালের ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ৫৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ২৯টি নিয়মিত মামলা দায়ের এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

চাঁদপুর জেলা মৎস্য বিভাগের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর সর্বমোট প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, অভিযান চলাকালে হাইমচরে মোট ৪৪টি অভিযান পরিচালনা করা হয়। এসময়ে ৫টি মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি ৮৪টি মাছঘাট, ৩৫৯টি আড়ৎ ও ৬৭টি বাজার পরিদর্শন করা হয়।

২২ দিনের অভিযানে জব্দ করা জালের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকা। পাশাপাশি জব্দ করা হয় ২২টি নৌকা। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে ২৯টি নিয়মিত মামলা করা হয়। এরমধ্যে নৌ-পুলিশের মাধ্যমে ২৭টি এবং সাধারণ নিয়মিত মামলা ২টি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযানের মাধ্যমে ৫৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মা ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখা ইলিশের বংশবিস্তার ও ভবিষ্যৎ উৎপাদন বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। এ কারণে নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান, বাজার ও মাছঘাট পরিদর্শন এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top