১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৪নং ইউনিয়নের কামতা এলাকায় সুমাইয়া নামে এক তরুণীকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে কামতা বাজারের প্রায় ১০০ গজ উত্তর পাশে এ ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

নিখোঁজ সুমাইয়া কামতা গ্রামের মোল্লা বাড়ির হাবিবের মেয়ে। তার মায়ের নাম শান্তি আক্তার।

পরিবারের অভিযোগ, সকালে বাড়ির পাশের এলাকায় অবস্থানকালে সাগর নামে এক ব্যক্তি সুমাইয়াকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সুমাইয়ার সন্ধান না পাওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন।

পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, সাগর মাদক কারবারের সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের সত্যতা এবং তরুণীকে জোরপূর্বক নিয়ে যাওয়ার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সুমাইয়ার সন্ধান ও ঘটনার প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছে পরিবার।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top