৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

টিটু হোসেন :

চাঁদপুরের ফরিদগঞ্জে রুদ্রগাঁও ভাই-ব্রাদার্স আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর এক উত্তেজনাপূর্ণ ম্যাচে শাকিল স্পোর্টসকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পাটোয়ারী একাদশ।

ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। তবে আক্রমণাত্মক কৌশল, সমন্বিত প্রচেষ্টা ও দুর্দান্ত নৈপুণ্যে প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালিয়ে পাঁচটি গোল আদায় করে নেয় পাটোয়ারী একাদশ। অন্যদিকে শাকিল স্পোর্টস একটি গোল করলেও ব্যবধান কমানো ছাড়া আর কোনো সাফল্য পায়নি।

টুর্নামেন্টের ব্যানারে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ও সমাজসেবক মো. নজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন মো. শরীফ বেপারী, মো. আরিফ পাটোয়ারী, পাভেল আহমেদ ও তাওসিফক ফাহাদ।

স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এমন ক্রীড়া আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।

টুর্নামেন্টটি পরিচালনা করছে আয়োজক কমিটি রুদ্রগাঁও ভাই-ব্রাদার্স।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top