১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :

বিএসএফের গুলিতে হবিগঞ্জের চুনারুঘাটের সোহাগ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। নিহত সোহাগ সীমান্ত এলাকার শফিক মিয়ার ছেলে। 

নিহতের চাচা আব্দুল কাদির বলেন, সকালে সোহাগ সীমান্ত এলাকায় গরু রাখতে গেলে বিএসএফ অতর্কিতভাবে তার ওপর গুলি চালায়। খবর পেয়ে খোঁজাখুঁজি করে সীমান্ত এলাকা থেকে তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, চিমটিবিল সীমান্তের বাসিন্দারা গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ গুলির শব্দ পান। পরে মাটিতে এক ব্যক্তির পড়ে থাকার কথা জানতে পারেন। নিহত ব্যক্তির পোশাক দেখে ধারণা করা হয়, ওই ব্যক্তি বাংলাদেশি।

হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, ঘটনার পরপরই বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top