৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক :

‘প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাম্যতা চাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, ফরিদগঞ্জ শাখার প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে। 

শনিবার (১ আগস্ট) ঢাকার বাংলাদেশ শিশু একাডেমির হলরুমে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের কো-চেয়ারম্যান আব্দুল বাকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপদেষ্টা রেহানা আখতার।

প্রধান অতিথির বক্তব্যে রেহানা আখতার বলেন, দেশের কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রাথমিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাই শিক্ষার্থীদের জন্য সরকারি সুযোগ-সুবিধা ও মূল্যায়নের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করে সমান অধিকার নিশ্চিত করতে হবে। বিশেষ করে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি সময়ের দাবি।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান সরকার। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষাসহ শিক্ষার সব স্তরে সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার প্রতিনিধি, উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক-নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে প্রতিনিধিদের মতামত গ্রহণ, বিভিন্ন জেলার সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাম্যতা নিশ্চিতসহ সংগঠনের বিভিন্ন দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে প্রতিনিধি সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

ফরিদগঞ্জ টাইমস/কেএম

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top