৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমি থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় সড়কের পাশের একটি ধানের জমি থেকে এই পা উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া খণ্ডিত পা কার এবং কীভাবে সেখানে এসেছে, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে কয়েকজন পথচারী সড়কের পাশের ধানের জমিতে মানুষের একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত পা উদ্ধার করে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, খণ্ডিত পায়ের পাশে রক্তমাখা একটি পলিথিনও পড়ে থাকতে দেখা গেছে। তাদের ধারণা, কেউ হয়তো সড়ক দিয়ে যাওয়ার সময় সেটি সেখানে ফেলে রেখে যেতে পারে। তবে কখন, কীভাবে বা কারা এটি সেখানে রেখে গেছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে এটি সেখানে এলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top