৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কেএম নজরুল ইসলাম : 

হাজার হাজার মানুষের আমিন আমিন ধ্বনির মাধ্যমে  যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে সম্পন্ন হলো ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী চান্দ্রা দরবার শরীফের ৫২তম এশায়াত সম্মেলন ও ১০ম উরছে মুর্শেদে আযম মোবারকের আখেরি মোনাজাত। 

উরছের দোয়াগীর ও প্রধান মেহমান ভারতের রিয়াসাতে রামপুর থেকে আগত মোজাদ্দেদে আলফেসানী রা.–এর মাজার শরীফের দোয়াগীর হযরত মাওলানা হাফেজ আতিকুল্লাহ খান নকশবন্দী 

বলেন, ‘দোয়া হচ্ছে মাহফিলের শেষ আর ওই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয় যার কলব আল্লাহর দিকে তাওয়াজ্জু থাকে। আমাদের ওপর আজাব গজব আসে একমাত্র নিজেদের কারণে। যখনই আমরা আল্লাহবিমুখী হই তখনই নেমে আসে এই গজব আজাব। আল্লাহপাক কোরআনে ইরশাদ করেন, তোমাদের ওপর আজাব ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রহমত হিসেবে তোমাদের কাছে আছি।’ 

২ দিনব্যাপী ওরসের দ্বিতীয় দিন মঙ্গলবার (৫ আগস্ট) যোহরের নামাজের পর থেকে আরম্ভ হয় উরছ অনুষ্ঠান। উরছে আজম মোবারকের শ্রদ্ধাভাজন ছদরে জলসা ও সভাপতি চান্দ্রা দরবার শরীফের পীর সাহেব এস এম হুজ্জাতুল্লাহ নকশবন্দী মোজাদ্দেদী বলেন, তরিকতের ছবক পালন করা সকলের জন্য ওয়াজিব। তাছাড়া যারা এই দরবারের মুরিদ হয়েছেন তারা প্রত্যেকেই নিজ নিজ ছবকের পাশাপাশি নিয়মিত অজিফা পালন করবেন। অজিফা না করলে মুরিদ হয়ে লাভ নেই। যেমন আপনারা স্কুলে ভর্তি হয়ে বইপত্র পড়েন, তেমনি পীরের মুরিদ হয়ে আপনাকে অবশ্যই অবশ্যই অজিফা পড়তে হবে। 

তরিকতের দরবারের উরছে আগত হাজারো জনতাকে উদ্দেশ্য করে পীর সাহেব আরও বলেন, যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা যদি আমাদের তরফ থেকে কোনোরকম কষ্ট পেয়ে থাকেন, তাহলে তারজন্য আমরা ক্ষমাপ্রার্থনা করছি। আল্লাহ্ আমাদের ক্ষমা করে দিন। আমরা হয়তো যথাসাধ্য খেদমত করতে পারিনি। আর আপনারা সকল পীর ভাইয়েরা দরবারের দিকে লক্ষ্য রাখবেন। হাদিস শরীফে এসেছে: আল্লাহর হাবিব সা. বলেন “তোমরা দলভুক্ত থেকে বিচ্ছিন্ন হয়ো না।” তাই সকল মুরিদানরা দলবদ্ধ থাকার চেষ্টা করবেন।

বাৎসরিক ওরস মাহফিলে মূল্যবান ওয়াজ নসিহত করেন দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ। 

উল্লেখ্য যে, বাৎসরিক উরছে দরবারের মাদ্রাসার ৯ জন হাফেজে কোরআনকে পাগড়ি পরানো এবং সনদ প্রদান করা হয় এবং শেষরাতে জামাতের সহিত তাহাজ্জুদ নামাজ আদায় শেষে বুধবার ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে এ বছরের উরছ ও এশায়াত সম্মেলনের।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top