৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশেষ প্রতিনিধি :

বিগত সরকারের দুর্নীতি, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় কার্যকর এবং ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য, চাঁদপুর জেলা শাখা।

বুধবার (৫ আগস্ট) জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে সংঘটিত দুর্নীতি, অর্থ পাচার, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য ও ‘জুলাই সনদ’-এর সব দফা দ্রুত এবং পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, জনগণের মতামত ও গণভোটের রায়কে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। তারা জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখা এবং দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার নায়েবে আমির মাসুদুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ছাত্রলীগ ও যুবলীগ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে গিয়েছিল। বর্তমান যুবদল ও ছাত্রদলও একই পথে হাঁটছে।

জেলা জামায়াতের আমির বিল্লাল হোসেন মিয়াজী বলেন, আমরা সরকারকে সময় দিতে চাচ্ছি। কিন্তু সরকার যদি সেই সময়ের সদ্ব্যবহার করতে না পারে, তবে সেটি সরকারের ব্যর্থতা। 

সমাবেশে ১১ দলীয় ঐক্যের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সরকারের প্রতি জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন এবং আলোচিত দাবিগুলো কার্যকরের আহ্বান জানান। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top