১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নওগাঁ প্রতিবেদক : 

‘তোমার ফলাফল, তোমার গল্পের শেষ নয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬-এ অপ্রত্যাশিত ফলাফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সমাবেশে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা সিদ্দিকা, জেলা শিক্ষা অফিসার সাহাদত হোসেন, পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষার ফলাফল জীবনের চূড়ান্ত পরিচয় নয়। একটি পরীক্ষায় প্রত্যাশিত ফল না পাওয়া মানেই জীবনে ব্যর্থ হয়ে যাওয়া নয়। বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আত্মবিশ্বাস, ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব।

বক্তারা শিক্ষার্থীদের হতাশ না হয়ে নিজেদের দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে সাফল্যমণ্ডিত জীবন গড়ে তোলার কৌশল, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দেন।

সমাবেশে শিক্ষার্থীদের মানসিকভাবে শক্ত থাকার পাশাপাশি নিজেদের লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত অধ্যবসায় ও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top