৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

গৃদকালিন্দিয়া কলেজ ক্যাম্পাস প্রতিবেদক :

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অভিনয় বিভাগে চাঁদপুর জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে ফরিদগঞ্জের ক্ষুদে শিক্ষার্থী আরিশা ইসলাম জারিন। জেলা পর্যায়ে সেরা হয়ে সে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। 

আরিশা ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া মৌলভী নূর মোহাম্মদ খান শিক্ষা কমপ্লেক্সের অন্তর্ভুক্ত গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। আরিশা ইসলাম জারিন ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামের পরান বেপারী বাড়ির জহিরুল ইসলাম ও তাছলিমা আক্তারের একমাত্র মেয়ে।

রোববার (১১ অক্টোবর) চাঁদপুর জেলা কালচারাল অফিসার ও দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার চাঁদপুর জেলার সদস্য সচিব দিতি সাহার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩, ৪ ও ৫ অক্টোবর চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের আয়োজন করা হয়। এতে উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় অভিনয় বিভাগে প্রথম স্থান অর্জন করে আরিশা ইসলাম জারিন। নির্বাচিত প্রতিটি ইভেন্টের প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। এর আগে উপজেলা পর্যায়ের অভিনয় প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করে আরিশা। 

ধারাবাহিক এ সাফল্যে আরিশাকে তার শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকরা অভিনন্দন জানিয়েছেন।  

আরিশার এ গৌরবোজ্জ্বল সাফল্যে অভিনন্দন জানিয়েছেন গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন ও মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেব্বুল্লাহ খান। তিনি বিজয়ী শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান এবং বিভাগীয় পর্যায়েও সাফল্য অর্জনের জন্য তার প্রতি শুভকামনা জানান।

গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন ও মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল বাতেন বলেন, গত ৩১ বছর ধরে এ অঞ্চলে আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের প্রতিভা বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক ও অন্যান্য সৃজনশীল কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিষ্ঠানটি বরাবরই গুরুত্ব দিয়ে আসছে।

তিনি আরও জানান, একই প্রতিযোগিতায় মাদ্রাসা শাখা থেকে তিনটি বিভাগে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারাও জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। এছাড়া উপজেলা প্রশাসন আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় আগামী মঙ্গলবার গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন ও গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেবে। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top