৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লড়াইরচর মদিনাতুল উলুম হালিমিয়া দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সিনিয়র সাংবাদিক ও দেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক মো. শাহাদাত হোসেন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৬ অক্টোবর জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, বোর্ডের সংশ্লিষ্ট প্রবিধান অনুসারে প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পত্র ইস্যুর তারিখ থেকে আগামী ছয় মাস এ কমিটি দায়িত্ব পালন করবে।  

কমিটিতে মো. শাহাদাত হোসেনকে সভাপতি করা হয়েছে। পদাধিকারবলে মাদরাসার সুপার বা ভারপ্রাপ্ত সুপার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া আনোয়ার হোসেনকে অভিভাবক সদস্য এবং সৈয়দা আয়শা খাতুনকে সাধারণ শিক্ষক সদস্য করা হয়েছে।

প্রজ্ঞাপনে এডহক কমিটির মেয়াদের মধ্যেই বিধি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী পরীক্ষায় প্রতিষ্ঠানের ফলাফল গুণগত ও সংখ্যাগত দিক থেকে সন্তোষজনক করা এবং মাদরাসার সার্বিক উন্নয়নে কমিটিকে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে।    

নবনিযুক্ত সভাপতি শাহাদাত হোসেন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে টেলিভিশন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি দেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শাহাদাত হোসেন বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি সাংবাদিকদের একাধিক পেশাজীবী সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন।

এ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শাহাদাত হোসেনের পারিবারিক ও আবেগের সম্পর্কও রয়েছে। তার মরহুম পিতা একসময় প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। সময়ের পরিক্রমায় এবার একই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পেলেন তিনি।

দায়িত্ব পাওয়ার পর শাহাদাত হোসেন বলেন, “যে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব একদিন পালন করেছিলেন আমার মরহুম পিতা, সময়ের পরিক্রমায় আজ সেই প্রতিষ্ঠানের দায়িত্ব এসে পড়েছে আমার কাঁধে। বাবার স্মৃতি ও আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ, শিক্ষার মান ও সার্বিক উন্নয়নে যতটুকু সম্ভব কাজ করে যেতে চাই।”

নতুন দায়িত্ব পালনে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও দোয়া চেয়েছেন তিনি।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top