ক্যাম্পাস প্রতিবেদক, গৃদকালিন্দিয়া কলেজ :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির ২০২০-২১ শিক্ষাবর্ষে সমাজকর্ম বিভাগ থেকে ৬ জন শিক্ষার্থী প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
কলেজ সূত্রে জানা যায়, ২০২০-২১ শিক্ষাবর্ষে সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষায় মোট ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে ৬ জন প্রথম শ্রেণিতে এবং ৯ জন দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন।
এ সাফল্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুর ইসলাম ভূঁইয়া।
কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক আবদুল বাতেন বলেন, “এ ফলাফল শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। এর আগের শিক্ষাবর্ষেও সমাজকর্ম বিভাগ থেকে ৭ জন শিক্ষার্থী প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিলেন।”
তিনি বলেন, শিক্ষার্থীদের এ ধারাবাহিক সাফল্য সমাজকর্ম বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও ভালো ফলাফল অর্জনের এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
যে ৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন তারা হলেন: জান্নাতুল ফেরদৌস, ফাতেমা আক্তার, সানজিদা সুলতানা চৈতি, জেনি আক্তার, শাহরিন রশিদ মীম ও নুসরাত খান।
উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলায় একমাত্র অনার্স কলেজ হিসেবে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে বর্তমানে ৭টি বিভাগে স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে।
