১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :

বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রিজভী আহমেদ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনের সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানরত বিএনপির নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএনপির নেতা তারেক রহমানের জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মতো বক্তব্য প্রদানকে ঘিরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

গত ৩০ আগস্ট অনুষ্ঠিত জুম মিটিংয়ে দলের নেতাকর্মীদের পারস্পরিক বিভেদ ও মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা ও প্রচলিত আইন যথাযথভাবে মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সভায় বলা হয়, তারেক রহমান প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন। এ গুরুত্বপূর্ণ মুহূর্তে যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের সর্বাত্মকভাবে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়েছে।

তবে কর্মসূচি ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করা হয়। যুক্তরাষ্ট্রের রাস্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিষয়টি ফরিদগঞ্জ টাইমসকে অবহিত করেছেন নিউ জার্সি স্টেট বিএনপি (সাউথ), আমেরিকার সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top