নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪নং দক্ষিণ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচন সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ হারুন আর-রশিদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুছ হেলাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি এবং জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ১৪নং দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমীর আবু হানিফ, সেক্রেটারি আমীর হোসেন কামাল, হাবিব উল্লাহ ভূঁইয়া, ডা. সফিকুর রহমান, আনোয়ার হোসেন সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৪নং ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বের বিকল্প নেই। তারা আশাবাদ ব্যক্ত করেন, জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করবেন।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, সমর্থক ও সুধীজন উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা আসন্ন স্থানীয় নির্বাচনে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
ফরিদগঞ্জ টাইমস/কেএম
