৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদগঞ্জ প্রতিবেদক : 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে ইউনিট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী সংগঠনের তৃণমূল পর্যায়ের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনগণের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে প্রত্যেক কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ইউনিটভিত্তিক দায়িত্ব পালনের গুরুত্ব এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top