৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদপুর জেলা প্রতিবেদক : 

চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ টাকা জরিমানা এবং মাটি কাটায় ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নরিংপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে খেড়িহর গ্রামের জমির মালিক ইসমাইল হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ঘটনাস্থলে ড্রেজারের মালিক রাশেদকে না পেয়ে মাটি কাটায় ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শাহরাস্তিতে অবৈধ ড্রেজার পরিচালনাকারীদের বিরুদ্ধে এ যাবৎকালের মধ্যে এটিই সর্বোচ্চ অর্থদণ্ড আদায়ের ঘটনা।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান জানান, “কৃষি জমির উর্বরতা ও টপ সয়েল রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অবৈধভাবে ড্রেজার চালিয়ে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।” 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top