৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে ভারী মালবাহী যানবাহন চলাচলের কারণে বাড়ছে যানজট ও জনদুর্ভোগ। প্রশাসনের নির্ধারিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব যানবাহন চলাচলের অভিযোগ উঠেছে। এতে ব্যস্ত সড়কগুলোতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে এবং ভোগান্তিতে পড়ছেন পথচারী, যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফরিদগঞ্জ সদরের মজিদিয়া আলিয়া মাদরাসা মার্কেটের সামনে ভারী যানবাহন চলাচলের কারণে যানজটের সৃষ্টি হয়। এছাড়া মার্কেন্টাইল ব্যাংকের সামনে, ভান্ডারী মহল, তালুকদার প্লাজা ও থানার মোড় এলাকায়ও যানজটের সমস্যা দেখা যায়। বিশেষ করে ইয়াছিন হার্ডওয়্যারের সামনের সড়কে নিয়মিত যানজট লেগে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়দের মতে, উপজেলা সদরের এসব এলাকায় যানজটের সমস্যা দীর্ঘদিনের। বিশেষ করে ব্যস্ত সময়ে ভারী মালবাহী যানবাহন চলাচলের কারণে সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এতে পথচারীদের চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি যানবাহন চলাচলেও ধীরগতি দেখা দেয়।

প্রশাসনের পক্ষ থেকে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ নির্ধারণ করা থাকলেও তা যথাযথভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ফলে নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

তাদের দাবি, নির্ধারিত সময়ে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি যানজটপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে বাজারের দিন (রোববার ও বৃহস্পতিবার) প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top