৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

টিটু হোসেন :

চাঁদপুরের ফরিদগঞ্জে রামদাসেরবাগ আলিম মাদ্রাসার সামনে সড়কের মাঝখানে বড় ধরনের ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ওই সড়কে যানবাহন ও পথচারীদের চলাচল। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রামদাসেরবাগ আলিম মাদ্রাসার সামনে সড়কে হঠাৎ এ ফাটল দেখা দেয়। ইটের সলিং করা সড়কের মাঝামাঝি অংশে বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে তৈরি হয়েছে মারাত্মক ঝুঁকি।

রামদাসেরবাগ আলিম মাদ্রাসার সামনে সড়কের মাঝখানে বড় ধরনের ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছে।

বিষয়টি নজরে আসার পর রামদাসেরবাগ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান খন্দকার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্যকে অবহিত করেন।

খবর পেয়ে ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ রাজন শেখ ঘটনাস্থলে গিয়ে সড়কের ফাটল ও গর্ত সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়াকে ভিডিও কলের মাধ্যমে বিষয়টি অবহিত করেন এবং সড়কের বর্তমান পরিস্থিতি দেখান। 

পরিদর্শনকালে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, সড়কের মাঝখানে বড় গর্ত ও ফাটল থাকায় দিনের তুলনায় রাতে দুর্ঘটনার ঝুঁকি আরও বেশি। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট যানবাহন চলাচলের সময় চালকরা অসাবধান হলে গর্তে পড়ে গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসীর দাবি, জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে সড়কের ফাটল ও গর্ত সংস্কারের উদ্যোগ নিক। একই সঙ্গে ফাটলের কারণ খুঁজে স্থায়ী সমাধানের ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তারা।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top