১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের পৃথক পৃথক অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল দুপুরে গোবিন্দপুর উত্তর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতা আহাদ খান জুয়েল (৩৫)-কে আটক করা হয়। 

অন্যদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে ফরিদগঞ্জ বাজারের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে ছাত্রলীগ নেতা মো. নুরুজ্জামান সোহাগ (২৭)-কে গ্রেফতার করে পুলিশ। তিনি নয়াহাট বাজারসংলগ্ন ভূঁইয়া বাড়ির দলিললেখক মো. নূরুল আমিন ভূঁইয়ার ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আহাদ খান জুয়েলকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আর মো. নুরুজ্জামান সোহাগকে ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক মামলায় গ্রেফতার দুই নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top