১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক: নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে আসছে মঙ্গলবার (১২ আগস্ট)। নোটটিতে ১০টি বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যা জানা থাকলে আসল-নকল সহজেই বোঝা যাবে।

বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নোটটি ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশা ও সিরিজের অংশ।

এই সিরিজে আসছে আরও পাঁচ ধরনের নোট, ৫০০, ২০০, ১০, ৫ ও ২ টাকা। এর আগে বাজারে এসেছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, নোটের সামনের অংশের ডান দিকের কোনায় মুদ্রিত ‘১০০’ লেখাটি রঙ পরিবর্তনশীল—নাড়াচাড়া করলে এটি সোনালি থেকে সবুজে বদলে যাবে। বাম পাশে আছে লাল ও উজ্জ্বল রুপালি রঙের নিরাপত্তা সুতা, যা নাড়াচাড়া করলে লাল থেকে সবুজ রঙ পাল্টাবে।

নোটটিতে রয়েছে, ৩টি ছোট বৃত্ত, যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হবে। গভর্নরের স্বাক্ষরের ডানপাশে আছে অদৃশ্য ‘১০০’ লেখা—শুধু আলোর বিপরীতে ধরলেই চোখে পড়বে।

দৃশ্যপটেও এসেছে বদল। নতুন ১০০ টাকার নোটের সামনের অংশে বামপাশে রয়েছে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের ছবি, মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত শাপলা, আর পেছনে সুন্দরবনের মনোমুগ্ধকর দৃশ্য। জলছাপে যুক্ত হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যা নোটে বাড়তি সৌন্দর্যের সঙ্গে দিয়েছে নিরাপত্তার নিশ্চয়তা।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top