৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

মো. ইয়াছিন পালোয়ান : 

চাঁদপুরের ফরিদগঞ্জ বাজার এলাকায় যানজট নিয়ন্ত্রণ ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে সপ্তাহের দুই দিন ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে ফরিদগঞ্জ পৌরসভা। এ বিষয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনভর বাজার এলাকায় মাইকিং করে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে অবহিত করা হয়েছে।

এর আগে বুধবার (৭ অক্টোবর) ফরিদগঞ্জ পৌর প্রশাসক মো. মেহেদী হাসান মানিক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি রবিবার ও বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ফরিদগঞ্জ বাজার এলাকায় কোনো ধরনের পণ্যবাহী ট্রাক ও ভারী যানবাহনের প্রবেশ-বাহির এবং পণ্য লোড-আনলোড সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এছাড়া বাজারের ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট স্থাপন এবং ফুটপাতে যেকোনো ধরনের মালামাল রাখা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ ধরনের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী, আড়তদার, ডিলার ও ড্রাইভারদের দায়ী থাকতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পৌরসভার নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

পৌরসভার এ উদ্যোগে বাজার এলাকায় যানজট হ্রাসের পাশাপাশি পথচারীদের চলাচল আরও স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top