৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

টিটু হোসেন :

চাঁদপুরের ফরিদগঞ্জে শহীদ মিনার প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ফরিদগঞ্জ টিম। অভিযানে শহীদ মিনার ও আশপাশের এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার ও অপসারণ করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে বিডি ক্লিন ফরিদগঞ্জের একদল স্বেচ্ছাসেবী এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তারা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণ ও আশপাশে জমে থাকা বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেন।

অভিযান চলাকালে স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি জনসাধারণকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানিয়ে সচেতনতামূলক বার্তা দেন।

বিডি ক্লিন ফরিদগঞ্জ টিমের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে ফরিদগঞ্জকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলা সম্ভব।

পরিচ্ছন্ন শহর ও সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে বিডি ক্লিন ফরিদগঞ্জ টিমের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

এসময় বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়ত উল্যা, টিটু, জেরিন, হাফছা, নাফসিন।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top