৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরে নিখোঁজের পর আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু সাহাসহ তার পরিবারের সদস্যদের চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে চাঁদপুর সদর মডেল থানার এসআই কালাম গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পিন্টু সাহা ও তার পরিবারের সদস্যদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট পিন্টু সাহা পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে যান। এরপর পরিবারের সদস্যদের নিখোঁজ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ তাদের অবস্থান শনাক্ত করতে অভিযান শুরু করে। একপর্যায়ে পুলিশ জানতে পারে, তারা চট্টগ্রামের পটিয়ায় অবস্থান করছেন। শুক্রবার ভোরে সেখানে অভিযান চালিয়ে পিন্টু সাহা ও তার পরিবারের সদস্যদের উদ্ধার ও গ্রেফতার করা হয়।

এ ঘটনায় তাদের আত্মগোপনে যাওয়ার কারণ এবং পরবর্তী আইনগত বিষয়ে পুলিশ কাজ করছে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top