১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক : 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঘোড়াশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে তিনি উক্ত স্কুল পরিদর্শনে যান। 

পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ও বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার পরিবেশ ও বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজখবর নেন। 

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, ৪নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন, স্থানীয়দের মধ্যে মিজানুর রহমান পাটওয়ারী, আমজাদ রহমান, আব্দুর রহিম প্রমুখ। 

বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তা সমাধানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরিকল্পনার কথা জানান ইউএনও।

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর পক্ষ থেকে বিদ্যালয় পরিদর্শন ও প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বসহকারে দেখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top