৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক : 

চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাতা সাংবাদিক নেতা মরহুম ইকরাম চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বাদ আছর শহরের নাজিরপাড়াস্থ চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদে দৈনিক চাঁদপুর দর্পণ পরিবারের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়ার পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, “চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মরহুম ইকরাম চৌধুরীর আজ ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি মরহুম ইকরাম চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করেন।”

তিনি আরও বলেন, মরহুম ইকরাম চৌধুরী চাঁদপুর প্রেস ক্লাবের একাধিকবার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। চাঁদপুর প্রেস ক্লাবের বর্তমান বহুতল ভবন নির্মাণেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তৎকালীন সভাপতি অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার ও সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরীর নেতৃত্বে প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন এগিয়ে যায়।

সোহেল রুশদী বলেন, “ইকরাম চৌধুরী ছিলেন সাংবাদিকদের নেতা ও সাংবাদিকবান্ধব মানুষ। আমি দৈনিক চাঁদপুর দর্পণে কাজ করার সুবাদে তাঁর সান্নিধ্য পেয়েছি। তিনি আমাকে ছেলের মতো স্নেহ করতেন। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। সাংবাদিকদের কল্যাণে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। সাংবাদিকদের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয়। চাঁদপুর প্রেস ক্লাব ও সাংবাদিক সমাজ তাঁকে আজীবন স্মরণ করবে।”

চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, মরহুমের ভাই ও দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরীর পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সভাপতি ও মরহুমের ভাই এবং দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী, সাবেক সভাপতি মাওলানা এ এইচ এম আহসান উল্লাহ, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য আশ্রাফুল আলম, দৈনিক চাঁদপুর দর্পণের সিনিয়র স্টাফ রিপোর্টার সুজন চৌধুরী, সাংবাদিক আলমগীর পাটোয়ারীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও মুসল্লিরা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নিজামুল হক।

মোনাজাতে মরহুম ইকরাম চৌধুরীর রুহের মাগফিরাত, তাঁর কবরের আজাব মাফ এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top