৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আব্দুল আলিম অল্প বয়সে স্ট্রোকজনিত রোগে মৃত্যুবরণ করেন। কুরবানির ঈদের আগে তার মৃত্যুতে পরিবারটি উপার্জনক্ষম একজন সদস্যকে হারিয়ে চরম অসহায়ত্বের মধ্যে পড়ে। স্ত্রী ও দুই সন্তানকে রেখে মারা যাওয়া আব্দুল আলিমের পরিবারের ব্যয়ভার বহনের মতো সামর্থ্যবান কোনো সদস্য না থাকায় বর্তমানে তারা অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। 

অসহায় এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইমাম বাবু। 

সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি আব্দুল আলিমের বাড়িতে গিয়ে তার স্ত্রীর হাতে নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী তুলে দেন। এসময় তিনি পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন। 

এসময় উপস্থিত ছিলেন রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম হোসেন নোবেল, ৩নং ওয়ার্ডের জনপ্রতিনিধি দেলোয়ার হোসেন পাটওয়ারী, ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল এবং ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন। 

স্থানীয়রা বলেন, আব্দুল আলিমের অকাল মৃত্যুতে তার পরিবারটি অত্যন্ত সংকটের মধ্যে রয়েছে। এমন সময়ে তাদের পাশে দাঁড়ানো মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top