৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির সরকার দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. সালেহ (সালেহ শিবলী) বলেছেন, বিএনপি এ দেশের মানুষের হৃদয়ের কথা জানে। সকল ধর্ম-বর্ণ ও মত-পথের মানুষকে নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সরকারের পরিকল্পনার বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। এজন্য সবাইকে কিছুটা ধৈর্য ধরতে হবে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালেহ শিবলী বলেন, প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে, এমনকি তার নিজের পরিবারও এই কার্ড পাবে। শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক, চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষের জন্য আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল, তার সফল বাস্তবায়ন অবশ্যই হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে মতভেদ ও কিছুটা বিভাজন থাকা স্বাভাবিক। তবে তা দলের ও দেশের স্বার্থের বাইরে হওয়া উচিত নয়। ফরিদগঞ্জে দলের মধ্যে কিছুটা বিভেদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অচিরেই এই বিভেদ কেটে যাবে। এজন্য সবাইকে কিছুটা সময় ও ধৈর্য ধরতে হবে। 

তিনি আরও বলেন, আপনারা দলের দুর্দিনে দলের সঙ্গে ছিলেন, আন্দোলন-সংগ্রাম করেছেন। সারাদিন যে যাই বলুক না কেন, দিনশেষে দলের স্বার্থে সবাই এক। সামনে দলের জন্য ভালো সময় আসছে।

সুধী সমাবেশে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসীন মোল্লা, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ও আব্দুল মতিন, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল বেপারীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top