নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জের ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদরাসার প্রাক্তন সহকারী অধ্যাপক মাওলানা ইসমাইল হোসেন মিজি (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা ৩৫ মিনিটে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন এই প্রবীণ শিক্ষক।
মাওলানা ইসমাইল হোসেন মিজি চাঁদপুর গ্রামের আরফান আলী মিজি বাড়ির বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ বুধবার বাদ আসর নিজ বাড়ির সামনে অবস্থিত মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
