টিটু হোসেন :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সঙ্গে ফুলেল শুভেচ্ছা, সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে নবাগত ইউএনওর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমির মো. বিল্লাল হোসাইন মিয়াজী, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব মো. হারুন অর রশিদ, ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মিজানুর রহমান এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন পাটোয়ারী।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে ফরিদগঞ্জ উপজেলার সার্বিক পরিস্থিতি, জনকল্যাণমূলক কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক বিষয়ে মতবিনিময় করেন তারা।
এসময় জামায়াতে ইসলামী উপজেলা ও পৌরসভা শাখার অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
