মো. সোহেল রানা :
চাঁদপুরের ফরিদগঞ্জে নিজ উদ্যোগে এলাকার চলাচলের রাস্তা সংস্কার করেছেন সম্ভাব্য মেম্বার প্রার্থী নাসরুল্লাহ খান রাসেল।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন গাব্দেরগাঁও হাজী বাড়ি সংলগ্ন রাস্তা জনগণের চলাচলের সুবিধার জন্য সংস্কারের উদ্যোগ নেন ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থীসহ জামাতের দায়িত্বশীলরা।
এ বিষয়ে নাসরুল্লাহ খান রাসেল বলেন, আমাদের এলাকার রাস্তার কিছু অংশ দীর্ঘদিন চলাচলের অনুপযোগী ছিল। আমরা যুবসমাজ নিজেদের অর্থায়নে তা সংস্কার করেছি। ভবিষ্যতে যেকোনো সামাজিক কাজে আমরা সবসময় পাশে থাকব। জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সর্বোচ্চ সেবা দিয়ে এলাকার উন্নয়নে কাজ করব।
এ কাজে আরও অংশ নেন ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আ. গনি, সেক্রেটারি মাওলানা ইমরান-সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে এই মহৎ কাজের জন্য এলাকাবাসীর প্রশংসায় ভাসছে মেম্বার প্রার্থী নাসরুল্লাহ। ভবিষ্যতে এই সমাজের জন্য তিনি আরো ভালো কিছু দিবেন বলেই তাদের প্রত্যাশা।
