১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

টিটু হোসেন : 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮নং দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রামদাসেরবাগে অবস্থিত তা’লীমুল কুরআন নূরানী মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব সাইফুল ইসলাম পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. হারুন খান, সিঙ্গাপুর প্রবাসী জনাব মো. জাকির হোসেন এবং শাশিয়ালী মাদরাসার সিনিয়র শিক্ষক ও অত্র মাদরাসার তা’লীমী মুরব্বি হযরত মাওলানা আবু মুসা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মো. ইয়াছিন খান এবং সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সৌদি আরব প্রবাসী জনাব মো. ইলিয়াস খান।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। 

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন একটি প্রজন্ম গড়ে তুলতে নূরানী মাদরাসাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top