১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের ফরিদগঞ্জে আষ্টা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও গুপ্টি পূর্ব ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি মনির পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের আষ্টা বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হামলার শিকার মনির পাটোয়ারী ছাড়াও রোকেয়া বেগম, প্রকাশ রায়, মাসুদ খন্দকারসহ স্থানীয় ব্যবসায়ী ও সচেতনমহল বক্তব্য দেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, আষ্টা বাজারের ব্যবসায়ী কমিটির সভাপতি ও কমিউনিটি পুলিশের সভাপতির ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

হামলার বিষয়ে মনির পাটোয়ারী জানান, গত ২৫ আগস্ট আমি আমার সম্পত্তিতে হালচাষ করার সময় কয়েকজন অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়। পরে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ মিজানুর রহমানকে আটক করে। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পেয়ে আমাকে হুমকি-ধমকি দিচ্ছে। এতে আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন মিল্লাত পাটোয়ারী, শাহীন পাটোয়ারী, মনির হোসেন পণ্ডিত, রহমত বেপারী, আব্দুস ছাত্তার পাটোয়ারী, আব্দুল মান্নান পাটোয়ারী, বিল্লাল ভূঁইয়া, আতিক ভূঁইয়া, সাইফুল বেপারী, ফয়সাল মিজি ও সোহাগ পাটোয়ারীসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

এই ঘটনায় গত ২৬ আগস্ট মনির পাটওয়ারী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মিজানুর রহমান নামে একজনকে আটক করে। পরে তাকে আদালতে পাঠানো হলে তিনি জামিনে মুক্তি পান। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top