১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কেএম নজরুল ইসলাম :

ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ মোতাহার হোসেন পাটওয়ারী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ফয়েজ আহমেদ মোল্লা, বিশিষ্ট সমাজসেবক, চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. আবুল কালাম আজাদ, ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছির আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে শিক্ষার্থীদের হাত ধরে। তাই পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি বলেন, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর পারস্পরিক সমন্বয়ই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত শক্তি। সন্তানদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

বক্তব্য শেষে শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করতে বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের জন্য ফুটবল উপহার দেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহ-সভাপতি মামুনুর রহমান, আজাদ পাটওয়ারী, সাবেক সদস্য ইমান হোসেন, মনির পাটোয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top