১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :

নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের দশ আয়োজনের নানা কর্মসূচির অংশ হিসেবে (২৩ আগস্ট) রোববার সকাল থেকে চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল বিষয়ক ফেস্টুন বিতরণ করা হয়। 

চাঁদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্তের সমন্বয়ে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নজরুল বিষয়ক ফেস্টুন বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শহরের পীর মহসীন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, আক্কাস আলী রেলওয়ে একাডেমি, ষোলঘর আর্দশ উচ্চ বিদ্যালয়, লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় ও বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ফেস্টুন বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। 

এসময় বিদ্যালয়ের পক্ষে ফেস্টুন গ্রহণ করেন (স্কুলের নাম ক্রমানুসারে) প্রধান শিক্ষক তাজুল ইসলাম, গোফরান হোসেন, মো. রেজাউল করিম প্রধানিয়া, সিনিয়র সহকারী শিক্ষক দীপ্তি রানী পাল ও প্রধান শিক্ষক তপন কুমার দাস। 

চাঁদপুর সাহিত্য পরিষদের নজরুল বিষয়ক ভিন্নধর্মী চমৎকার এই আয়োজনের প্রশংসা করে তা অব্যাহত রাখার অনুরোধ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। এসময় সংগঠনের পক্ষে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত। 

উল্লেখ, নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের দশ আয়োজনের অংশ হিসবে আগামীকাল ২৪ আগস্ট সোমবার নজরুল বিষয়ক লিফলেট বিতরণ করা হবে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top