৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

টিটু হোসেন : 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে জিএমসি’র (জেন্ডার মাইগ্রেশন কমিটি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদেশগমন, দালালের মাধ্যমে প্রতারণা ও অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জিএমসি কমিটির সভাপতি শেখ হোসেন আহম্মাদ রাজনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব রাবেয়া বসরি, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং সোশ্যাল মোবিলাইজার তারেকুর রহমান তারু।

সভায় বিশেষভাবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালালের মাধ্যমে প্রতারণা, ভুল তথ্য প্রদান, অর্থ আত্মসাৎ এবং বিদেশে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়ার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। একই সঙ্গে নিরাপদ ও বৈধ উপায়ে বিদেশ যাওয়ার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

জিএমসি’র মূল উদ্দেশ্য হলো—অভিবাসনকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা পরিবার সমস্যায় পড়লে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কমিটির মাধ্যমে আলোচনা ও বিচার-বিশ্লেষণের মাধ্যমে সমস্যার সুষ্ঠু ও নির্দিষ্ট সমাধানের উদ্যোগ নেওয়া।

সভায় বক্তারা বলেন, দালালের প্রলোভনে পড়ে বিদেশ যাওয়ার আগে প্রত্যেককে প্রয়োজনীয় তথ্য যাচাই করতে হবে এবং বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার বিষয়ে সচেতন হতে হবে। পাশাপাশি অভিবাসন-সংক্রান্ত যেকোনো সমস্যা দ্রুত সংশ্লিষ্ট কমিটির নজরে আনার আহ্বান জানানো হয়।

সভায় জিএমসি’র কার্যক্রম আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মতামত তুলে ধরা হয়।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top