নিজস্ব প্রতিবেদক :
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা বাইতুল আমান জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাসুদ, ১০নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জিল হোসেন, সাংগঠনিক সম্পাদক হামিমুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক পারভেজ হোসেন আবির, ১০নং গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাউসার হোসেন, ৩নং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাসুম হোসেন, ১৪নং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শরীফ হোসেন, ১৬নং ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ, ১০নং ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য মোহিব মীর, যুবদল নেতা বিপ্লব, সবুজ ও রুবেল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের শরীফ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।
