৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

​নিজস্ব প্রতিবেদক : 

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আয়নাতলী গ্রামে শিশু সাহিদুল ইসলাম শাওন হত্যার বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (১৫ আগস্ট) দুপুরে শাহরাস্তির আয়নাতলী পেরুয়া সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেয়। 

শিশুর বাবা শামছুল হক জানান, ঘটনার সময় তিনি প্রবাসে ছিলেন। তিনি দাবি করেছেন, তার স্ত্রী সালমা বেগমের পরকীয়ার খবর স্থানীয়দের বলে দেন তার ছেলে শিশু শাওন। এতে তার মা ক্ষিপ্ত হয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে। পরে একপর্যায়ে রাতে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। 

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শিশু শাওন হত্যাকারীকে ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মো. রবিউল ইসলাম, আবুল বাশার, ইমান হোসেন, সাহের আলম, মৌলভী আনিছুর রহমান, সোহান হোসেন, সোহাগী বেগম, বিউটি বেগম, ঝর্ণা বেগম প্রমুখ। 

এছাড়াও মামলাটি তদন্ত করছেন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁদের কাছে আদালতে দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রতিবেদন জমা দেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

উল্লেখ্য, হত্যাকাণ্ডের পর ২০২৪ সালের ১৮ নভেম্বর শাওনের চাচা রবিউল ইসলাম বাদী হয়ে এই ঘটনায় চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top