ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
মা ও শিশুদের জন্য চিকিৎসাসেবার সুযোগ আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে যাত্রা শুরু করেছে মা ও শিশু হাসপাতাল। আধুনিক চিকিৎসাসেবার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা সদরের চতুরা হাসপাতালসংলগ্ন এলাকায় হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে হাসপাতালটির উদ্বোধন করেন এর চেয়ারম্যান দেলোয়ার হোসেন বেলাল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুলাতুলি জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসাইন আমিনী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সুজন চন্দ্র দাস, সালাউদ্দিন, আমানুল্লাহ খান ফারাবী, আলী হায়দার টিপু পাঠান, আনোয়ার হোসেন দেওয়ান, খোকন দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় হাসপাতালের পরিচালকবৃন্দ, পার্টনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ফরিদগঞ্জের মা ও শিশুদের জন্য সহজলভ্য ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটি চালুর মূল লক্ষ্য। স্থানীয় পর্যায়ে মা ও শিশুদের চিকিৎসাসেবার সুযোগ বাড়াতে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
