২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

মো. আক্তার হোসেন, হাইমচর : 

চাঁদপুরের হাইমচর উপজেলায় ১৫ গ্রাম গাঁজাসহ নূরু রাঢ়ী (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাইমচর থানা পুলিশ।

​গত শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের বর্ডার পুল বাজার থেকে গণ্ডামারাগামী সড়কের নূরের হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত নূরু রাঢ়ী হাইমচর উপজেলার ৫নং ওয়ার্ডের গণ্ডামারা (রাঢ়ী বাড়ি) এলাকার হাতেম রাঢ়ী ও ছকিনা বেগম দম্পতির ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-র সার্বিক দিকনির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এসআই/নিঃ) সৌরভ দাশ সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নূরু রাঢ়ীকে আটক করা হয়। পরে তার দেহতল্লাশি করে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা (এফআইআর নং-০১, তাং- ০৪/১০/২০২৬ খ্রিঃ; জি আর নং-২৬৩) রুজু করা হয়েছে।

​রোববার (৫ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে ধৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top