১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক : 

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির পার্টি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় উপজেলা কৃষকলীগের সভাপতি মো. জহির হোসেন মিজিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব কাছিয়াড়া গ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার আসামি জহির হোসেন মিজি (৪২) মৃত জয়নাল আবেদীনের ও মৃত খতেজা খাতুনের সন্তান।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা সদরের সিরাজ সুপার মার্কেট এলাকায় বিএনপির কার্যালয়ে একটি কর্মসূচি পালন করছিলেন। সে সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে হামলা চালায় এবং অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

এ ঘটনায় ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার অভিযুক্ত হিসেবে কৃষকলীগের এ নেতাকে বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে গ্রেফতার করে সরাসরি থানায় নিয়ে আসে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, গ্রেফতারকৃত কৃষকলীগ নেতা মো. জহির হোসেন মিজির বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে।  

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top