২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাসুদ সামাদ, সৌদি আরব :

দীর্ঘ পাঁচ মাস পর সৌদি আরবের পূর্বাঞ্চলের হাফার আল-বাতেন প্রদেশে স্থানীয় বাংলাদেশি প্রবাসীদের সেবা দিতে কনস্যুলার টিম পৌঁছায়। এ উপলক্ষে সৌদি আরব পূর্বাঞ্চল হাফার আল-বাতেন প্রদেশ বিএনপির নেতারা কনস্যুলার টিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

মতবিনিময়কালে প্রবাসীদের দ্রুত ও নির্বিঘ্নে কনস্যুলার সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও কার্যকরভাবে সেবা কার্যক্রম পরিচালনার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

কনস্যুলার সেবা কার্যক্রম চলাকালে অতিরিক্ত গরমের কারণে কিছুটা ভোগান্তির সৃষ্টি হলেও স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবালের উদ্যোগে সেবাগ্রহীতাদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়, যা উপস্থিত প্রবাসীদের প্রশংসা কুড়ায়।

এ সময় উপস্থিত ছিলেন হাফার আল-বাতেন প্রদেশ বিএনপির সভাপতি মনির হোসেন মুন্না, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, সহসভাপতি উজ্জ্বল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, যুগ্ম সম্পাদক মাসউদ সামাদ এবং যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

ফরিদগঞ্জ টাইমস/কেএম

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top