নিজস্ব প্রতিবেদক :
জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে কোরআন তেলাওয়াত, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সোহেল বেপারী।
প্রতিষ্ঠানের শিক্ষক আতিকুর রহমানের সঞ্চালনায়, প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি মো. সোলায়মান এবং অভিভাবক সদস্য মো. শাহাদাত গাজী।
অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক ফরিদ, জাহিদ স্যারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে কোরআন তেলাওয়াত, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ ও সৃজনশীল চর্চা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।
ফরিদগঞ্জ টাইমস/কেএম
