ইয়াছিন পালোয়ান :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে আমেরিকার নিউ জার্সি স্টেট (সাউথ) বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেনকে সংবর্ধনা এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ‘সুপার ফাইভ’ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়টির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সহকারী শিক্ষক মো. আজহারুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ সামছুদ্দিন পাটোয়ারী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের সভাপতি শফিউল বাশার মুকুল পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম শেখ, অভিভাবক সদস্য মো. বিল্লাল হোসেন বেপারী, আবুল বাশার বাদশা মিয়া পাটোয়ারী, প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ মো. রসু মিয়া এবং প্রফেসর মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী প্রধান শিক্ষক আব্দুল গফুর মিয়া।
সংবর্ধিত অতিথি মো. সাখাওয়াত হোসেন বলেন, “এই সংবর্ধনা আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। এই সম্মাননা সেই সম্পর্ককে আরও দৃঢ় করেছে। আমি আমার অবস্থান থেকে প্রতিষ্ঠানটির উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষা ও মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখব।”
অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ‘সুপার ফাইভ’ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং মো. সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া শুধু তাদের সম্মানিত করাই নয়, বরং অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলে উৎসাহিত করার একটি কার্যকর উদ্যোগ। তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়নের পাশাপাশি শিক্ষক-অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
ফরিদগঞ্জ টাইমস/কেএম
